সংবাদ শিরোনাম ::
গোবিন্দগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেফতার
সরকার লুৎফর রহমান,গাইবান্ধা
- সংবাদ প্রকাশের সময় : ১২:৫৪:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪ ১৫৩ বার পড়া হয়েছে
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউপির চেয়ারম্যান মাসুদ হাসান মাসুদ ওরফে মাসুদ আলম ওরফে মাসুদ রানা ওরফে মাসুদ মহুরিকে গ্রেফতার করেছে জেলা পিবিআই।
শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় গাইবান্ধা সদরের দক্ষিণ ধানঘরা এলাকা থেকে তাকে আটক করে পিবিআই সদস্যরা।
গাইবান্ধা জেলা পিবিআই এর পুলিশ সুপার এ আর এম আলিফ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানায়, বিগত ১৭ জুলাই ২০১৪ সালে গোবিন্দগঞ্জ চৌকি আদালতের ফুল ফটকের সামনে সরোয়ার আহম্মেদ মিলনকে মারপিটে জখমের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, ওই ঘটনায় চলতি বছরের সেপ্টেম্বরে সি.আর ৪৪৩/নম্বর মামলা দায়ের করেন ভুক্তভোগী সরোয়ার আহম্মেদ মিলন।

























