ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘরে বসেই মিলবে ড্রাইভিং লাইসেন্স—জেনে নিন পুরো প্রক্রিয়া ৩৫–৪০ কোটি টাকার সম্পত্তির মালিক চিত্রাঙ্গদা, ছবিপ্রতি পারিশ্রমিক কত? শিশুর সর্দি-কাশি দূষণ নাকি ভাইরাসের কারণে, বুঝবেন যেভাবে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ বা জব্দ হয় কীভাবে, প্রতিকার পাবেন কোথায়? সমবায়ের মাধ্যমে তৃণমূলের মানুষকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে হবে: প্রতিমন্ত্রী টুকু তারেক রহমানের নেতৃত্বে রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু তেঁতুলিয়ায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন রাজনৈতিক সমর্থনের প্রতিফলন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়: প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় বিনা খরচে চাকরি, লটারিতে নির্বাচিত ৩০০ প্রথম ধাপে প্রায় এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম

গোবিন্দগঞ্জে আব্দুল মান্নান মন্ডল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সরকার লুৎফর রহমান গাইবান্ধা
  • সংবাদ প্রকাশের সময় : ১০:২২:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪ ১৩২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাবেক সাংসদ ও বিএনপি’র সাবেক সভাপতি মরহুম অধ্যক্ষ আব্দুল মান্নান মন্ডল স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) বিকালে উপজেলার রাজাহার ইউনিয়নের বিরাট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মোসলেমগঞ্জ একাদশকে পরাজিত করে রাজা বিরাট কিংস চ্যাম্পিয়ন হয়েছে।

 ঠাকুরগাঁও সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম কিবরিয়া লুলু’র সভাপতিত্বে ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ।

ফাইনাল খেলার উদ্বোধন করেন মরহুম আব্দুল মান্নান মন্ডলের সহধর্মিনী মিসেস মৌলুদা মান্নান।

বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির আহবায়ক রবিউল কবির মনু, সদস্য সচিব আবু জাফর লেলিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও রাখালবুরুজ ইউপি চেয়ারম্যান হাসানুর রহমান চৌধুরী ডিউক, রাজাহার ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম,বিএনপির  চলতি দায়িত্বে দপ্তর সম্পাদক সাজাদুর রহমান সাজু।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহবায়ক সৈয়দ আল-আমিন রনি, সদস্য সচিব মনির হোসেন সরকার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক জুবায়েরুল হক, সদস্য মরহুমের সহোদর ছোট ভাই ফরিদুল ইসলাম তারাসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল মৎস্যজীবী দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে বিকালে উপজেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা উপজেলা বিএনপির ২৭ বছরের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মরহুম অধ্যক্ষ আব্দুল মান্নান মন্ডলের কবর জিয়ারত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গোবিন্দগঞ্জে আব্দুল মান্নান মন্ডল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সংবাদ প্রকাশের সময় : ১০:২২:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪