সংবাদ শিরোনাম ::
গাড়ি থেকে নামিয়ে ২৩ যাত্রীকে গুলি করে হত্যা
বাংলা টাইমস ডেস্ক
- সংবাদ প্রকাশের সময় : ০১:৪৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪ ১৫৭ বার পড়া হয়েছে
পাকিস্তানে গাড়ি থেকে নামিয়ে ২৩ জনকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের বেলুচিস্তানের মুসাখেল জেলায়। সোমবার (২৬ আগস্ট) ডনের অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দেশটির এক কর্মকর্তা বলেন, সোমবার (২৬ আগস্ট) ভোরে বাস ও ট্রাক থেকে যাত্রীদের প্রথমে নামায় বন্দুকধারীরা। এরপর তাদের পরিচয় যাচাই করার সময় গুলি করে হত্যা করা হয়।
ডনের প্রতিবেদনে বলা হয়, অস্ত্রধারীরা মুসাখেলের রারাশাম জেলায় আন্তঃপ্রাদেশিক মহাসড়ক অবরোধ করে বাস থেকে যাত্রীদের নামায়। এরপর পরিচয় যাচাই করার সময় তাদের গুলি করে হত্যা করা হয়। ধারণা করা হচ্ছে নিহতরা পাঞ্জাবের বাসিন্দা। এ সময় অস্ত্রধারী ১০টি গাড়ি জ্বালিয়ে দিয়েছে।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি হতাহতের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন।

























