ঢাকা ০৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসিসিবিতে একসঙ্গে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী জমির কলই তোলা নিয়ে বিরোধ, মহেশপুরে কুপিয়ে হত্যা জামানত ছাড়াই ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ, শিক্ষার্থীরাও পাবেন সর্বোচ্চ ১০ লাখ যশোর হাসপাতালে চালু হবে কিডনি ডায়ালাইসিস ইউনিট: প্রতিমন্ত্রী অমিত বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে ক্ষমতায় আসার আগের পরিকল্পনাই এখন বাস্তবায়ন হচ্ছে সবজির বাজারে স্বস্তি, সপ্তাহের ব্যবধানে কেজিতে কমেছে ৫–১০ টাকা ৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর কূটনৈতিক তৎপরতায় গুরুত্ব পেল রোহিঙ্গা সংকট ও বিদেশি বিনিয়োগ শেষ পর্যন্ত বরখাস্ত ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ক্যারিক

গাইবান্ধা পৌর শহরে পরিচ্ছন্নতা অভিযান

সরকার লুৎফর রহমান, গাইবান্ধা
  • সংবাদ প্রকাশের সময় : ১০:১৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ ১২৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধা পৌরবাসীর অঙ্গীকার, শহর রাখবো পরিষ্কার’ প্রতিপাদ্য সামনে রেখে পৌর শহরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে।

জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদের নেতৃত্বে মঙ্গলবার সকাল ১১টার দিকে পৌরপার্কে স্বাধীনতার বিজয় চত্বর থেকে এ অভিযান শুরু হয়।

জেলা প্রশাসন, পৌরসভা ও ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম যৌথভাবে এ অভিযান চালায়।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন,শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন এবং যানজটমুক্ত রাখতে নাগরিকদের দায়িত্বশীল ভূমিকার বিকল্প নেই। নিজের শহরকে বাসযোগ্য ও পরিচ্ছন্ন রাখতে প্রত্যেক পৌরবাসীকে উদ্যোগী হতে হবে।

গাইবান্ধা শহর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের অংশ হিসেবে দিনব্যাপী এ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন, শিড়্গাবিদ ও সাহিত্যিক মাজহারউল মান্নান,জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, জেলা জামায়াতের আমীর মো. আব্দুল করিম, ব্র্যাকের ঢাকা ম্যানেজার (অপারেশন) মেহেদী হাসান, ব্র্যাক ইউডিপির সিরাজগঞ্জ আঞ্চলিক ব্যবস্থাপক রবিউল ইসলাম, ব্র্যাক ইউডিপির গাইবান্ধা রিজোওয়ানাল কো-অর্ডিনেটর অপুর্ব সাহাসহ জেলা, সদর উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, ব্র্যাক প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

এ পরিচ্ছন্নতা অভিযানে গাইবান্ধার বিভিন্ন ইয়ুথ গ্রাম রোভার স্কাউট ও ছাত্র প্রতিনিধিসহ চার শতাধিক স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গাইবান্ধা পৌর শহরে পরিচ্ছন্নতা অভিযান

সংবাদ প্রকাশের সময় : ১০:১৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪