ঢাকা ১২:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচন নিয়ে বিএনপির বিরুদ্ধে ‘প্রতারণার’ অভিযোগ জামায়াত আমিরের সবজিতে আগুন, তেলে সংকট—স্বস্তি শুধু মুরগির দামে কালবৈশাখীর আভাস: ঢাকাসহ ৬ বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, হত্যায় জড়িত সন্দেহ দুই ভাইকে পিটিয়ে হত্যা স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের শপথের স্মৃতি বদলে যাবে দক্ষিণাঞ্চলের যোগাযোগ চিত্র পেট ও লিভার কতটা সুস্থ? শরীরের ৭টি সঙ্কেতেই মিলবে উত্তর রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলারের ঘরে, রেমিট্যান্সে ভর করে স্বস্তি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বাংলাদেশের জয়, ক্ষতিপূরণ দিতে হবে নাইকোকে সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাবার্ষিকী পালন

গাইবান্ধায় শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

সরকার লুৎফর রহমান,গাইবান্ধা
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪ ২৬৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোটা সংস্কার আন্দোলনে সারাদেশে শিক্ষার্থীদের উপর হামলা, গুলি ও হত্যার বিচারসহ ৯ দফা দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচি পালন করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল ১১টায় শহরের বাস টার্মিনাল এলাকার কাদির অ্যান্ড সন্স তেলের পাম্পের সামনে থেকে একটি মিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। পরে মিছিলটি পলাশপাড়া মোড় হয়ে ইউটার্ন নিয়ে ডিসি অফিসের সামনে যায়। এরপর তারা বাস টার্মিনাল এলাকার আর রহমান তেলের পাম্পের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এ সময় রাস্তার দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় লোকজন আতঙ্কিত হয়ে দোকানপাট বন্ধ করে ফেলেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের চারপাশে ঘিরে রাখে। পরে গাইবান্ধা বার অ্যাসোসিয়েশনের কয়েকজন আইনজীবী ছাত্রছাত্রীদের সঙ্গে আন্দোলনে যোগ দেন। এ সময় নানা স্লোগানে মুখরিত হয়ে উঠে চারদিক।

টানা দুই ঘণ্টা সড়ক অবরোধের পর বিক্ষোভকারীরা গাইবান্ধা শহরে প্রবেশ করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বাধা দেয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, শহরের বাস টার্মিনাল এলাকায় বিক্ষোভকারীরা একত্রিত হয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করতে থাকে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে#

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাইবান্ধায় শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

সংবাদ প্রকাশের সময় : ১২:০৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪