ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর আকাশে ‘দোতলা বিছানা’! ১৭ ঘণ্টার উড়ানেও ইকোনমি ক্লাসে নিশ্চিন্ত ঘুম আইপিএলে কেন ম্লান বিশ্বের সেরা পেসার বুমরাহ? লেবুর জল কি সত্যিই কিডনিতে পাথরের ঝুঁকি কমায়? যা বলছেন বিশেষজ্ঞরা জ্বালানির নতুন দামে কাঁপছে বাজার, চাপে শ্রমজীবী মানুষ জরুরি বাহিনীর যানবাহনে জ্বালানি সরবরাহে অগ্রাধিকার নির্দেশ ভাতকুড়া–নলুয়া সড়ক ফোরলেনের কাজ শিগগিরই শুরু: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে পিকআপ ও সাইকেলের সংঘর্ষে একজন নিহত গাইবান্ধায় প্রেস ক্লাবের উদ্যোগে বৈশাখী আড্ডা নীরব শত্রু বজ্রপাত, একদিনে ১১ জনের প্রাণহানি

গাইবান্ধায় জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

সরকার লুৎফর রহমান,গাইবান্ধা
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৪:১৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪ ১৭৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হিন্দু ধর্মালম্বীদের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সোমবার (২৬ আগস্ট) গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, লীলার্কীতন, শ্রীকৃষ্ণের পূজা, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও প্রসাদ বিতরণ।

সোমবার সকালে কালীবাড়ি মন্দির চত্বর থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গাইবান্ধা জেলা শাখা এসব কর্মসূচির আয়োজন করে।

প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ হাসান সিদ্দিকী, বিশেষ অতিথি ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ পরেশ চন্দ্র সরকার ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি রণজিৎ বকসী সূর্য্য।

আলোচক ছিলেন জয়পুরহাট সরকারি কলেজের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক সমীর কুমার সরকার। জন্মাষ্টমী উদযাপন কমিটির আহবায়ক বিরতী রঞ্জন সরকারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর অফিসার ইনচার্জ মেহেদী হাসান, ওসি (তদন্ত) সিরাজুল হক, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুদেব চৌধুরী, বিকাশ কুমারশীল, চঞ্চল সাহা, বিপুল কুমার দাস, মানিক সরকার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জন্মাষ্টমী উদযাপন কমিটির সদস্য সচিব রঞ্জন সাহা।

উল্লেখ, জন্মষ্টমী উপলক্ষে ভক্তদের চাঁদার আদায়কৃত টাকা থেকে দক্ষিণাঞ্চলে বন্যার্তদের জন্য ২০ হাজার টাকা কেন্দ্রীয় কমিটির কাছে প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গাইবান্ধায় জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৪:১৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪