গাইবান্ধার কথিত পীরের আস্তানায় প্রশাসনের অভিযান
- সংবাদ প্রকাশের সময় : ১০:৫৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫ ১৪২ বার পড়া হয়েছে
গাইবান্ধার সাদুল্যাপুর কথিত পীরের আস্তানা ‘দরবার শরীফে’ অভিযান চালিয়েছে পুলিশ ও প্রশাসন। শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার ইদিলপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের দরবার শরীফে অভিযান চালানো হয়। এই অভিযানে নেতৃত্ব দেন সাদুল্লাপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন।
এসময় সাদুল্যাপুর ইদিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পলাশবাড়ী মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুর রহমান সরকার, সাদুল্যাপুর থানা পুলিশ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। অভিযান টের পেয়ে কথিত পীর জুলফিকুর রহমান বিপ্লব সটকে পড়ে। আস্তানায় তল্লাশী করে দরবার শরীফে থাকা পতাকাসহ বিভিন্ন সরঞ্জামাদী খুলে ফেলা হয়। রবিবার দুপুরের মধ্যে আস্তানার সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়। অন্যথায় ভন্ড পীর জুলফিকুর রহমান বিপ্লবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সাদু্ল্যাপুর সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দীন।
উল্লেখ, গত ৭-৮ বছর হতে কথিত পীর বিপ্লব তার নিজ বাড়িতে সাঁজানো-গোছানো আস্তানায় চিকিৎসার নামে বিভিন্ন ধরণের প্রতারণা করছে বলে এলাকাবাসীর অভিযোগ।





















