সংবাদ শিরোনাম ::
গাইবান্ধায় আ’ লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার
সরকার লুৎফর রহমান, গাইবান্ধা
- সংবাদ প্রকাশের সময় : ০৫:০৬:১৯ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ১১২ বার পড়া হয়েছে
গাইবান্ধায় পৃথক ভাবে ডেভিল হান্ট অভিযানে জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ২৩ ফেব্রুয়ারী রোববার রাতে গাইবান্ধা শহরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
থানা পুলিশ জানায়, রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে জেলা শহরের ১নং রেলগেট এলাকা থেকে মাসুদ রানাকে এবং হাসপাতাল রোডের বাড়ি থেকে তানভীর আহমেদকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারদেরকৃত মাসুদ রানা (৫০) গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক তিনি শহরের খানকা শরীফের মৃত মোখলেছার রহমানের ছেলে। অপরজন খন্দকার তানভীর আহমেদ (৩০) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গাইবান্ধা জেলা শাখার সহ-সভাপতি । তিনি পৌর শহরের সদর হাসপাতাল রোডের খোকা মিয়ার ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ শাহিনুর ইসলাম তালুকদার।
























