সংবাদ শিরোনাম ::
জানালেন স্বাস্থ্য উপদেষ্টা
গণঅভ্যুত্থানে জীবন দিয়েছেন ৭৩৭ জন
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৫:২৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪ ১৩৬ বার পড়া হয়েছে
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৭৩৭ জন জীবন দিয়েছে। আর আহত হয়েছে ২৩ হাজারের বেশি মানুষ। এ তত্য জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম।
সোমবার (৭ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
এ সময় উপদেষ্টা বলেন, আন্দোলনে ৭৩৭ জন নিহত হয়েছে। তবে এটা ভেরিফায়েড নয়। ছাত্রদের একটা তালিকা রয়েছে। সেখানে বলা হয়েছে, নিহত দেড় হাজারের বেশি। ছাত্ররা তাদের তালিকা আমাদের দিলে আমরা ক্রস চেক করে দেখবো।
তিনি আরও বলেন, আন্দোলনে আহত হয়েছে ২৩ হাজারের বেশি। এর মধ্যে ৪০০ জন চোখ হারিয়েছেন। দুই চোখ হারিয়েছেন ২০০ জন।






















