ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপে মেসিকে লক্ষ্য করে হামলার হুমকি, নিশানায় ছিলেন রোনাল্ডোও প্রধানমন্ত্রীর প্রথম চট্টগ্রাম সফর, উচ্ছ্বসিত নেতাকর্মীরা জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব পুরো জাতির: তথ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে ‘অপপ্রচারের’ নিন্দা পুলিশের, গুজবে কান না দেওয়ার আহ্বান শেখ হাসিনার দিল্লির সংবাদ সম্মেলনের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই: জয়সোয়াল টাঙ্গাইলে নিহত ১৪ বাস-মিনিবাস মালিকের পরিবারকে আর্থিক অনুদান ও সম্মাননা সাড়ে ৩ হাজার এতিম ও মাদরাসাশিক্ষার্থীর খাবারের আয়োজন করলেন প্রতিমন্ত্রী টুকু অপ-সাংবাদিকতা পরিহার করে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে ঢাবি নিয়ে মন্তব্য: ব্যারিস্টার ফুয়াদের কাছে শত কোটি টাকা ক্ষতিপূরণ দাবি ধ্বংসস্তূপের ওপরই বারবার ক্ষমতায় আসে বিএনপি: মির্জা ফখরুল

খালেদা জিয়ার স্বাস্থ্যের নতুন পরীক্ষা সোমবার

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৩৩:০২ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ ১৩১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি আরও পর্যালোচনা করার জন্য আগামী সোমবার নতুন কিছু পরীক্ষা করা হবে। তার চিকিৎসক দলের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এই তথ্য জানিয়েছেন।

শনিবার (১১ জানুয়ারি) লন্ডনে অবস্থানরত চিকিৎসক জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার চিকিৎসা শুরু হয়েছে এবং আগে যেসব পরীক্ষা করা হয়েছিল, সেগুলোর রিপোর্টের ভিত্তিতে চিকিৎসা প্রদান করা হচ্ছে। চিকিৎসকরা আরও কিছু পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন এবং সেগুলো সোমবার, দুই দিনের সাপ্তাহিক ছুটির পর সম্পন্ন হবে।

৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছান খালেদা জিয়া। বিমানবন্দর থেকে সরাসরি তাঁকে লন্ডনের বিশেষায়িত বেসরকারি হাসপাতাল ‌‘দ্য ক্লিনিক’ এ ভর্তি করা হয়, যেখানে তিনি অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

তার ছেলে তারেক রহমানের পারিবারিক সহকর্মী কামাল উদ্দিন জানিয়েছেন, খালেদা জিয়া বর্তমানে পুত্রবধূ জুবাইদা রহমানের হাতে রান্না করা চিকেন স্যুপ ও ডাল খাচ্ছেন। ডায়াবেটিসের কারণে ভাত নিয়মিত খাওয়ার বিষয়ে কিছুটা সতর্ক থাকলেও, মাঝে মধ্যে অল্প পরিমাণে ভাত গ্রহণ করছেন।

তার পরিবারের সদস্যরা, বিশেষ করে তারেক রহমান, খালেদা জিয়ার সার্বিক পরিচর্যায় মনোযোগী আছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খালেদা জিয়ার স্বাস্থ্যের নতুন পরীক্ষা সোমবার

সংবাদ প্রকাশের সময় : ১১:৩৩:০২ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫