ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গুলশানের বাসা থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার প্রশাসনে অস্থিরতার আশঙ্কা, নজরদারিতে সচিব থেকে ইউএনও স্থায়ী ঠিকানার তথ্য গোপন, ১৬ বছর ধরে সরকারি চাকরি করছেন জোবেদা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল লন্ডনে নাহিদের সংবর্ধনা ঘিরে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত চার টাইটানিকের প্রথম যাত্রা দেখার টিকিটই নিলামে, দাম হতে পারে ৮২ লাখ টাকা বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান বাদলের মৃত্যু লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগ ডিএফসির অর্থায়নের যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ, খুলছে বিনিয়োগের নতুন সুযোগ যশোর জেলা আইনজীবী সমিতিতে ডিজিটাল ব্যবস্থাপনার সূচনা, চালু ক্যাশলেস লেনদেন

ক্রিকেট দলের দায়িত্ব নিতে ঢাকায় ফিল সিমন্স

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ ১৭৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় দলের নতুন কোচ হিসেবে ফিল সিমন্সকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি।

এরমধ্যেই বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব নিতে ঢাকায় এসেছেন ক্যারিবিয়ান এই কোচ।

বুধবার (১৬ অক্টোবর) সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পা রাখেন সিমন্স। ৬১ বছর বয়েসী সিমন্স দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নিয়েই বাংলাদেশে তার অধ্যায় শুরু করতে যাচ্ছেন।

সাবেক এই অলরাউন্ডার সিমন্স কোচ হিসেবে ক্রিকেট বিশ্বে পরিচিত নাম। দুই দফায় ওয়েস্ট ইন্ডিজের কোচ ছিলেন তিনি, তার কোচিংয়েই ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ক্যারিবিয়ানরা।

এর আগে-পরে মিলিয়ে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ডের প্রধান কোচ ছিলেন তিনি, ব্যাটিং কোচ ছিলেন আফগানিস্তান দলের। এছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন দলের পরামর্শক ও বিশেষজ্ঞ কোচ হিসেবে কাজ করেছেন, ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় প্রধান কোচসহ নানা ভূমিকাতে দেখা গেছে তাকে।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৬টি টেস্ট ও ১৪৩ ওয়ানডে ম্যাচ খেলেছেন ফিল সিমন্স। এ ছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে ১১ হাজারেরও বেশি রান রয়েছে এই ব্যাটিং অলরাউন্ডারের। ক্রিকেট ক্যারিয়ারের চেয়ে কোচিংয়ে বেশি সমাদৃত সিমন্স। বিশ্ব জুড়েই পরিচিতি তার।

২১ অক্টোবর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার সিরিজ। এই টেস্টই হবে বাংলাদেশের হয়ে সিমন্সের কোচিং অধ্যায়ের শুরু।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ক্রিকেট দলের দায়িত্ব নিতে ঢাকায় ফিল সিমন্স

সংবাদ প্রকাশের সময় : ০২:০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪