ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর আকাশে ‘দোতলা বিছানা’! ১৭ ঘণ্টার উড়ানেও ইকোনমি ক্লাসে নিশ্চিন্ত ঘুম আইপিএলে কেন ম্লান বিশ্বের সেরা পেসার বুমরাহ? লেবুর জল কি সত্যিই কিডনিতে পাথরের ঝুঁকি কমায়? যা বলছেন বিশেষজ্ঞরা জ্বালানির নতুন দামে কাঁপছে বাজার, চাপে শ্রমজীবী মানুষ জরুরি বাহিনীর যানবাহনে জ্বালানি সরবরাহে অগ্রাধিকার নির্দেশ ভাতকুড়া–নলুয়া সড়ক ফোরলেনের কাজ শিগগিরই শুরু: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে পিকআপ ও সাইকেলের সংঘর্ষে একজন নিহত গাইবান্ধায় প্রেস ক্লাবের উদ্যোগে বৈশাখী আড্ডা নীরব শত্রু বজ্রপাত, একদিনে ১১ জনের প্রাণহানি

‘কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বরদাশত করা হবে না’

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৪০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪ ১৪২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, কোটা সংস্কার নিয়ে আন্দোলনে আদালতের নির্দেশনা মানার বাধ্যবাধকতা রয়েছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি পুলিশ বরদাশত করবে না।

শুক্রবার (১২ জুলাই) দুপুরে ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) এক অনুষ্ঠানে ভার্চুয়ালি তিনি এ কথা বলেন। আদালতের আদেশের প্রতি শিক্ষার্থীদের সম্মান দেখানো উচিত বলেও মন্তব্য করেন ডিএমপি কমিশনার।

এ সময় হাবিবুর রহমান বলেন, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি নিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর চার সপ্তাহের স্থিতাবস্থা দিয়েছেন আপিল বিভাগ। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বিষয়টি এখন আদালতে। আর তাতে সবার আস্থা রাখা উচিত। আদালতের আদেশ মেনে চলার জন্য বাধ্যবাধকতা আছে।

এ সময় সাংবাদিকদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, অনেক সময় অনুসন্ধানী প্রতিবেদন ন্যায় বিচার নিশ্চিতে পুলিশকে সহায়তা করে। এজন্য সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‘কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বরদাশত করা হবে না’

সংবাদ প্রকাশের সময় : ০৪:৪০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪