ঢাকা ০৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে এনজিও ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে এডাবের মতবিনিময় সভা হাম পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ ইউনূস সরকার, দাবি সিপিবির স্বাক্ষর জালিয়াতি করে খুবির ১৮ লাখ টাকা আত্মসাৎ, পলাতক সহকারী রেজিস্ট্রার বিএনপি–জামায়াতের মত নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি কাঁটাতারের বেড়া নিয়ে দিল্লির সঙ্গে আলোচনা করবে ঢাকা গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব না দিলে টিকে থাকা কঠিন: প্রধানমন্ত্রী দেশে হামে আরও ৯ শিশুর মৃত্যু পাকিস্তানের শেষ ৭ উইকেট গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় ঈদ সামনে রেখে মার্কেট খোলা রাখার নতুন সময় নির্ধারণ চাঁদাবাজির প্রতিবাদে দলিল লেখকদের অনির্দিষ্টকালের কলম বিরতি

কোটা ইস্যুতে কক্সবাজারে শিক্ষার্থীদের আন্দোলন

কক্সবাজার প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:১৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ ১৩৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোটা ইস্যুকে কেন্দ্র করে কক্সবাজারে সমাবেশ ও মিছিল করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় শতাধিক শিক্ষার্থী কক্সবাজারের প্রবেশমুখ লিংকরোড থেকে আনন্দোলন শুরু করে। এক পর্যায়ে কক্সবাজার সরকারি কলেজ গেইটের সামনে গেলে পুলিশের বাঁধার মুখে পড়ে ছত্রভঙ্গ হয়।

কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হতে না হতে আবারও জড়ো হয় শিক্ষার্থীরা। পরে কক্সবাজার সরকারি কলেজ গেইটের সামনে বাস, মোটরসাইকেল এবং সাইনবোর্ডে হামলা ও ভাঙচুর চালায় সাধারণ শিক্ষার্থীরা।

এদিকে, কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম মোস্তাক বলেন, চিহ্নিত শিবির ক্যাডারদের নিয়ে বহিরাগত কিছু শিক্ষার্থীরা এসে তাদের কলেজের সামনে নানা স্লোগান ও হামলা চালায়। ঘটনার পর কলেজ গেইটে অবস্থান নেয় জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, যৌক্তিক আন্দোলনের পক্ষে রয়েছে জেলা ছাত্রলীগ। কিন্তু এ আন্দোলন ভিন্নখাতে প্রবাহিত করা হচ্ছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি রকিবুজ্জামান বলেন, পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে যাতে কোনে প্রকার জানমালের ক্ষয়ক্ষতি না হয়। এছাড়া ভাঙচুরে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কোটা ইস্যুতে কক্সবাজারে শিক্ষার্থীদের আন্দোলন

সংবাদ প্রকাশের সময় : ০৪:১৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪