ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাকিস্তানে ইরানের প্রতিনিধিদল, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা ঘিরে অনিশ্চয়তা ঢাকায় বাড়ছে তাপমাত্রা, ভ্যাপসা গরমে বাড়তে পারে অস্বস্তি চাঁদ প্রদক্ষিণ শেষে নিরাপদে ফিরলেন নাসার নভোচারীরা নাচোলে কৃষিজমির মাটি কাটায় চারজনকে দুই লাখা টাকা অর্থদণ্ড বোমায় নিভে গেল দীপালির স্বপ্ন: পরিবারের একমাত্র ভরসা হারানোর কান্না পুরুষদের জন্য আসছে নতুন গর্ভনিরোধক, দাবি বিজ্ঞানীদের এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ, জানা গেল গুরুত্বপূর্ণ নির্দেশনা পিআইওকে মারধরের ঘটনায় গণঅধিকার নেতা মামুন গ্রেফতার এ জে আর কুরিয়ার সার্ভিসে অভিযান, গাঁজাসহ একজন আটক ধলেশ্বরী সেতুর টোল বন্ধের দাবিতে সড়কে বসে প্রতিবাদ

কারাগারে বিএনপি নেতা ইশরাক

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:২০:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪ ২০৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাশকতার মামলায় আত্মসমর্পণ করে কারাগারে গেলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। রোববার (১৯ মে) ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক মোহাম্মদ আস-সামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

পল্টন থানার নাশকতার মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন বিএনপি নেতা ইশরাক। রোববার (১৯ মে) আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ বলেন, ‌আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন ইশরাক। এরপর শুনানি শেষে আদালত ১১ মামলায় তার স্থায়ী জামিন মঞ্জুর করেন। তবে পল্টন থানার মামলায় জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৮ অক্টোবরে বিএনপির ডাকা মহাসমাবেশে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় নাশকতার অভিযোগে ১২টি মামলা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কারাগারে বিএনপি নেতা ইশরাক

সংবাদ প্রকাশের সময় : ০৫:২০:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪