ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কারফিউ শিথিল সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত

দেবব্রত দত্ত
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪ ১৪২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বুধবার (৩১ জুলাই) থেকে শনিবার (৩ আগস্ট) সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এই ৪ দিন রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত চলমান কারফিউ বলবৎ থাকবে। এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যায় সচিবালয়ে ৭ মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে নিয়ে বিশেষ বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। এ সময় তিনি বলেন, কারফিউ শিথিলের এই সিদ্ধান্ত ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় কার্যকর হবে। অন্য জেলাগুলোয় স্থানীয় প্রশাসন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

এর আগে বিকেলে মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক,তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উপস্থিত ছিলেন।

বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক ও র‌্যাবের মহাপরিচালকসহ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কারফিউ শিথিল সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত

সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪