করতোয়ায় গোসলে নেমে দুই শিশুর মৃত্যু
- সংবাদ প্রকাশের সময় : ০৯:১৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ ২০৪ বার পড়া হয়েছে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আবু বক্কর ও হোসাইন মিয়া নামে সাতবছরের দুই শিশু মারা গেছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টায় উপজেলার দরবস্ত ইউনিয়নের সাতানা বালুয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আবু বক্কর ওই গ্রামের বুলু মিয়ার পুত্র এবং হোসাইন ফুলবাড়ী ইউনিয়নের কুন্দেরপাড়া গ্রামের বুলু মিয়ার পুত্র। হোসাইনের বাবা-মা গাজীপুরের একটি পোশাককারখানায় চাকুরী করায় তাকে সাতানা বালুয়া গ্রামে তার নানা আবু হানিফের বাড়ীতে রাখা হয়েছিল।
জানা গেছে, দুপরে বাড়ীর পাশের করতোয়া নদীর বন্যার পানিতে সঙ্গীদের সাথে গোসল করতে নেমে আবু বক্কর ও হোসাইন নিখোঁজ হয়। পরে স্বজনরা পানিতে খোঁজাখুঁজি করে মরদেহ গুলি উদ্ধার করে।
গোবিন্দগঞ্জ থানার এস আই জহুরুল ইসলাম বলেন, পরিবারের দাবীর প্রেক্ষিতে গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতে সুরতহাল শেষে লাশ দু’টি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
























