সংবাদ শিরোনাম ::
একুশে পদকপ্রাপ্ত ভাষাবিজ্ঞানী মনিরুজ্জামান মারা গেছেন
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৮:২০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪ ২৭১ বার পড়া হয়েছে
একুশে পদকপ্রাপ্ত ভাষাবিজ্ঞানী ও গবেষক ড. মনিরুজ্জামান মারা গেছেন। মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেল সোয়া ৫টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর ছয় মাস। দীর্ঘদিন তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
মঙ্গলবার দ্বিতীয় জানাজা নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ গ্রামের প্রফেসর মনিরুজ্জামান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে।
২০২৩ সালে একুশে পদক পন ড. মনিরুজ্জামান। এছাড়া তিনি ২০১৫ সালে বাংলা একাডেমি পুরস্কার পান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক প্রফেসর ছিলেন ড. মনিরুজ্জামান।






















