ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশার ওষুধে কেরোসিন, বর্জ্য সংগ্রহে বাড়তি ফি: ডিএসসিসিতে দুদকের অভিযান প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা ১ অক্টোবর থেকে চলচ্চিত্রে ফিরুক সমাজ বদলের বার্তা, নির্মাতাদের আহ্বান তথ্যমন্ত্রীর একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ২৪ সেপ্টেম্বর শুরু ক্লাস মেলান্দহে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর সাত মাসে ৬৪১ ধর্ষণ, ৩৭ হত্যা: মামলা হলেও ন্যায়বিচারে ঘাটতি কেন? কংগ্রেস নেতাদের গণহত্যা! ১৩ বছর পর ১০ মাওবাদী নেতার মৃত্যুদণ্ড গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল: প্রত্যাহার ওসি দাউদ হোসেন ‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’, যুবদল নেতার নামে পোস্টারিং হামের প্রকোপ অব্যাহত, ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

একাদশে ভর্তি শুরু, সর্বোচ্চ ফি ৮ হাজার ৫০০

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:১৭:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪ ১৭২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৪- ২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তি শুরু হয়েছে । সোমবার( ১৫ জুলাই থেকে শুরু হয়ে চলবে ২৫ জুলাই পর্যন্ত । আর ক্লাস শুরু হবে আগামী ৩০ জুলাই ।

এ বছর একাদশ শ্রেণিতে ভর্তিতে সর্বোচ্চ ফি ৮ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয় । ঢাকা মেট্রোপলিটন এলাকার ইংরেজি ভার্সনের নন- এমপিও কলেজগুলো এই হারে ভর্তি ফি নিতে পারবে । এছাড়া ঢাকা মেট্রোপলিটনের বাংলা ভার্সনের নন- এমপিও কলেজগুলো একাদশে ভর্তিতে ৭ হাজার ৫০০ টাকা ভর্তি ফি নিতে পারবে ।

ঢাকা ছাড়া অন্য মেট্রোপলিটন এলাকার বাংলা ভার্সনের নন- এমপিও কলেজগুলো সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়ছে ৫ হাজার টাকা । আর ইংরেজি ভার্সনের নন- এমপিও কলেজগুলো ভর্তি ফি নির্ধারণ করা হয় সর্বোচ্চ ৬ হাজার টাকা । জেলা পর্যায়ের বাংলা ভার্সনের নন- এমপিও কলেজগুলো ৩ হাজার টাকা ও ইংরেজি ভার্সনের নন- এমপিও কলেজগুলো ৪ হাজার টাকা ফি নিতে পারবে ।

এছাড়া উপজেলা পর্যায়ের বাংলা ভার্সন নন- এমপিও কলেজ ২ হাজার ৫০০ টাকা ও ইংরেজি ভার্সন নন- এমপিও কলেজ ৩ হাজার টাকা ফি নিতে পারবে ।

অন্যদিকে, ঢাকা মেট্রোপলিটনের এমপিওভুক্ত কলেজগুলো বাংলা ও ইংরেজি ভার্সনে ভর্তির ফি নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা । ঢাকা ছাড়া অন্যান্য মেট্রোপলিটন এলাকার বাংলা ভার্সনের এমপিওভুক্ত কলেজগুলো ও ইংরেজি ভার্সনের এমপিওভুক্ত সর্বোচ্চ ৩ হাজার টাকা ভর্তি ফি নিতে পারবে ।

জেলা পর্যায়ের বাংলা ভার্সনের এমপিওভুক্ত কলেজ ও ইংরেজি ভার্সনে এমপিওভুক্ত কলেজ ২ হাজার টাকা ফি নিতে পারবে । আর উপজেলা পর্যায়ের বাংলা ভার্সনে এমপিওভুক্ত কলেজ এক হাজার ৫০০ টাকা ও ইংরেজি ভার্সন এমপিওভুক্ত কলেজ এক হাজার ৫০০ টাকা ফি নিতে পারবে ।

উল্লেখ্য, এসএসসি পরীক্ষায় এ বছর পাস করেছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন । সারাদেশে একাদশ শ্রেণিতে ভর্তিযোগ্য আসন আছে ২৫ লাখ । সেই হিসেবে শিক্ষার্থী ভর্তি হলেও ৮ লাখের বেশি আসন ফাঁকা থাকবে এবার ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

একাদশে ভর্তি শুরু, সর্বোচ্চ ফি ৮ হাজার ৫০০

সংবাদ প্রকাশের সময় : ১১:১৭:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪