ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুম থেকে উঠে পানি না খেয়ে চা-কফি? অভ্যাস বদলাতে বলছেন বিশেষজ্ঞরা তীব্র গরমে চোখের ক্ষতির ঝুঁকি বাড়ে, জেনে নিন কীভাবে যত্ন নেবেন যুদ্ধ শেষের দাবি করেও মধ্যপ্রাচ্যে ১০০০০ সেনা!‘খামখেয়ালি’ ট্রাম্প? শিক্ষার বিকল্প নেই, উন্নত জাতি গঠনে শিক্ষাই মূল ভিত্তি সহকর্মীদের বিরুদ্ধে সমালোচনায় মুখর মাহফুজ, ফেসবুকে বিস্ফোরক মন্তব্য ফুলবাড়ীতে বাস চাপায় নওমুসলিম নিহত ‘ফ্রস্ট ব্লাস্ট দ্য হান্ড্রেড ২০২৬’-এর পর্দা তুললো ঢাকা মেভেরিকস বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শ’ লিটার পেট্রোল, গ্রেপ্তার ৩ বসুন্ধরা সিটিতে জমকালো ‘বিসিডিএল বৈশাখী মেলা ১৪৩৩’ ১০ হাজার ৫৬৮ শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই চালুর ঘোষণা

একাদশে ভর্তি: কলেজ পায়নি ১২ হাজার শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৫৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪ ১৬২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

একাদশ শ্রেণিতে ভর্তির শেষ ধাপের ফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে প্রায় ১২ হাজার শিক্ষার্থী কোন কলেজ পায়নি। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে এমন শিক্ষার্থী রয়েছে ৭০০।

শুক্রবার (১২ জুলাই) রাত ৮টায় একাদশে ভর্তির তৃতীয় ও শেষ ধাপের ফল প্রকাশ করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার।

তিনি বলেন, ভর্তির নীতিমালা অনুযায়ী তিন ধাপ শেষে ১২ হাজারের কিছু বেশি শিক্ষার্থী কলেজ পায়নি। কলেজ না পাওয়ার তালিকায় রয়েছে জিপিএ-৫ পাওয়া ৭০০ শিক্ষার্থী।

এ বিষয়ে তপন কুমার সংবাদমাধ্যমকে বলেন, আলোচনা সাপেক্ষে এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। তবে আমরা চাই না কোনো শিক্ষার্থী ভর্তিবঞ্চিত থাকুক।

তিনি বলেন, চলতি বছরে এসএসসি ও সমমান পরীক্ষায় ১৬ লাখের বেশি শিক্ষার্থী পাস করেছে। পাস করা শিক্ষার্থীর বিপরীতে কলেজে আসন রয়েছে ২৫ লাখের মতো। অর্থাৎ সব শিক্ষার্থী ভর্তি হলেও ৮ লাখের বেশি আসন ফাঁকা থাকার কথা। তারপরও শিক্ষার্থীদের ভর্তিবঞ্চিত হওয়ার কারণ পছন্দের কলেজ না পাওয়া।

আগামী ১৫ থেকে ২৫ জুলাইয়ের মধ্যে ভর্তি হতে হবে শিক্ষার্থীদের। আর ক্লাস শুরু হবে ৩০ জুলাই ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

একাদশে ভর্তি: কলেজ পায়নি ১২ হাজার শিক্ষার্থী

সংবাদ প্রকাশের সময় : ১২:৫৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪