ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হজযাত্রা: সৌদি পৌঁছেছেন ৪,৪৫৭ বাংলাদেশি শেষ হলো আন্তর্জাতিক ফাইট নাইটের আসর এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর আকাশে ‘দোতলা বিছানা’! ১৭ ঘণ্টার উড়ানেও ইকোনমি ক্লাসে নিশ্চিন্ত ঘুম আইপিএলে কেন ম্লান বিশ্বের সেরা পেসার বুমরাহ? লেবুর জল কি সত্যিই কিডনিতে পাথরের ঝুঁকি কমায়? যা বলছেন বিশেষজ্ঞরা জ্বালানির নতুন দামে কাঁপছে বাজার, চাপে শ্রমজীবী মানুষ জরুরি বাহিনীর যানবাহনে জ্বালানি সরবরাহে অগ্রাধিকার নির্দেশ ভাতকুড়া–নলুয়া সড়ক ফোরলেনের কাজ শিগগিরই শুরু: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে পিকআপ ও সাইকেলের সংঘর্ষে একজন নিহত

‘এই নির্বাচন কমিশনের সব নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু’

রাজশাহী ব্যুরো
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:০৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪ ১৯৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, এই নির্বাচন কমিশনের মাধ্যমে দেশে যতো নির্বাচন অনুষ্ঠিত হবে তার সবই হবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন। জাতীয় নির্বাচনে যে স্ট্যান্ডার্ড তৈরি হয়েছে তার নিচে নামতে দিতে চায় না বরং আরও উপরে উঠতে চাই। আমরা চাই দেশে যাতে সব সময় একটা সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের পরিবেশ বজায় থাকে।

মঙ্গলবার (২ এপ্রিল) সকালে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

রাশেদা সুলতানা বলেন, এই নির্বাচন কমিশনের মাধ্যমে দেশে যতগুলো নির্বাচন অনুষ্ঠিত হবে সব নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন। যাতে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং তাদের পছন্দতম প্রার্থীকে ভোট দিতে পারেন।

তিনি বলেন, নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয় এ কথা আমরা সবাই বলেছি। এই গুরুত্বপূর্ণ কাজটি নির্বাচন কমিশনের পক্ষে একাই সম্ভব না। নির্বাচনকে সফল করতে সকল বাহিনীকে এক সাথে এক ধারায় নিয়ে যাওয়াটাই এখন নির্বাচন কমিশনের প্রধান কাজ। যাতে কাজগুলো তারা সুষ্ঠভাবে করতে পারেন। সমন্বয় ছাড়া কখনো এ রকম মহাযোগ্য করা সম্ভব নয়।

ইসি রাশেদা সুলতানা বলেন, উপজেলা নির্বাচন এক সাথে না হলেও ধাপে ধাপে হবে কিন্তু সেটিও বেশ গুরুত্বপূর্ণ কাজ। নির্বাচন দেশের ও দেশ গঠনের জন্য একটি অসম্ভব জরুরী বিষয়। একটা অবাধ সুন্দর সুষ্ঠু উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত করতে কাজ করে যাচ্ছে কমিশন।

এবারের নির্বাচনে বেশকিছু নিয়ম-কানুনে পরিবর্তন এসেছে জানিয়ে নির্বাচন কমিশনার বলেন, আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের অনলাইনে মনোনয়নপত্র দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। অনলাইন ব্যতীত কোনোভাবেই মনোনয়নপত্র দাখিল করা যাবে না।

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ফয়সাল মাহমুদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হেমায়েতুল ইসলাম ও রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।

রাজশাহী বিভাগের আট জেলায় প্রথম ধাপে ২৪টি উপজেলা এবং দ্বিতীয় ধাপে ১৯টি উপজেলা, তৃতীয় ধাপে ১৪টি উপজেলা চতুর্থ ধাপে ৯টি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর মধ্যে প্রথম ধাপে আগামী ৮ মে রাজশাহী জেলার দুইটি উপজেলা গোদাগাড়ী ও তানোর এবং দ্বিতীয় ধাপে আগামী ২১ মে জেলার বাগমারা, দুর্গাপুর ও পুঠিয়া উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‘এই নির্বাচন কমিশনের সব নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু’

সংবাদ প্রকাশের সময় : ০৬:০৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪