ঢাকা ১০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঋণখেলাপিদের তথ্য চেয়ে ইসির চিঠি এসএসসিতে দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে পরীক্ষা: শিক্ষামন্ত্রী ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি, নিরাপত্তায় সিসিটিভি শেষ তুলির আঁচড়ে দুর্গাপ্রতিমায় প্রাণ, উৎসবের অপেক্ষায় ইসলামপুর নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি চাহিদা মিটিয়ে ডিম রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বিশ্বব্যাংক থেকে ১০ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী প্রবাসীদের হয়রানি নিরসনে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা, শিগগিরই চালু যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগ, বিচার দাবিতে মানববন্ধন সিলেটে হামের চাপ, শয্যা সংকটে এক বিছানায় একাধিক শিশু

এইচএসসির ফরম পূরণ শুরু ২ মার্চ

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:০৭:২২ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ১৪৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি বছরের ২৬ জুন থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ২ মার্চ থেকে। চলবে ১৭ মার্চ পর্যন্ত।

ফরম পূরণে চতুর্থ বিষয়সহ দুই হাজার ৭৮৫ ফি নির্ধারণ করা হয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য; আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণ করতে ২ হাজার ২২৫ টাকা ফি ফিতে হবে। মানবিক ও ব্যবসায় শাখায় শিক্ষা শাখায় কোনো শিক্ষার্থীর চতুর্থ বিষয় ও নৈবাচনিক বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে অতিরিক্ত ১৪০ টাকা করে দিতে হবে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, আগামী ২ মার্চ থেকে এইচএসসির ফরম পূরণ শুরু হবে। ইতোমধ্যে ফরম পূরণের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিলম্ব ফি ছাড়া আগামী ১০ মার্চ পর্যন্ত ফরম পূরণ করা যাবে।

তিনি বলেন, ১০০ টাকা বিলম্ব ফিসহ আগামী ১২ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে। সেক্ষেত্রে ফি জমা দেওয়ার শেষ সময় ১৮ মার্চ পর্যন্ত।

এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৬ জুন থেকে শুরু হবে। তত্ত্বীয় পরীক্ষা চলবে ১০ অগাস্ট পর্যন্ত। ১১ অগাস্ট থেকে ২৮ অগাস্ট পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।

২০২৩ সালের সংক্ষিপ্ত বা পুনর্বিন্যাসকৃত সিলেবাসে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা হবে। সব বিষয়ে পূর্ণ নম্বরে ও পূর্ণ সময়ে এ পরীক্ষা আয়োজন করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেবল বৈধ রেজিস্ট্রেশনধারী ও নির্বাচনি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এইচএসসির ফরম পূরণ করতে পারবেন। তবে কোনো পরীক্ষার্থী তার নিয়ন্ত্রণবহির্ভূত কোনো কারণ বা শারীরিক অসুস্থতার কারণে নির্বাচনি পরীক্ষায় অংশ না নিলে অথবা নির্বাচনী পরীক্ষায় অনুত্তীর্ণ হলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর অভিভাবকের লিখিত আবেদন ও পরীক্ষার্থীর প্রাক নির্বাচনি পরীক্ষার সন্তোষজনক ফলের ভিত্তিতে পরীক্ষার ফরম পূরণ করতে পারবে।

আগমী ২৭ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করবে কলেজগুলো। এরপর ১ মার্চ ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে শিক্ষার্থীদের তথ্যসহ সম্ভাব্য তালিকা প্রকাশ করা হবে। ওই তালিকা থেকেই শিক্ষার্থীরা অনলাইনে এইচএসসির ফরমপূরণ করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এইচএসসি পরীক্ষার্থীদের জন্য মডেল টেস্ট নিতে পারবে, তবে তা পরীক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক নয় এবং এর জন্য অতিরিক্ত ফি আদায় করা যাবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এইচএসসির ফরম পূরণ শুরু ২ মার্চ

সংবাদ প্রকাশের সময় : ০৬:০৭:২২ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫