ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উপজেলা চত্বর থেকে ৪ ইউপি চেয়ারম্যান গ্রেফতার

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৯:১৩ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ১৬৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের মেলান্দহে থেকে চার ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে মেলান্দহ উপজেলা চত্বর থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সুপার (এসপি) সৈয়দ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার চেয়ারম্যানরা হলেন, উপজেলার ৭নং চরবানি পাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’ওয়ামী লীগের সদস্য শাহাদাত হোসেন ভুট্র, ৮নং ফুলকুচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, ৯নং ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সাইদুল ইসলাম লিটু, ১১নং শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সদস্য সাইদুর রহমান সাইদ মাস্টার।

জানা গেছে, পূর্ব নির্ধারিত সময়ে বুধবার উপজেলার মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। আইন শৃঙ্খলা সভা শেষ করে বের হওয়ার সময় মেলান্দহ থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা তাদেরকে গ্রেফতার করে।

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আলমগীর জানান, চারজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসিক আইন শৃঙ্খলা মিটিং উপস্থিত ছিলেন। মিটিং শেষ করে বের হওয়ার সময় তাদেরকে গ্রেফতার করে।

জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, চলমান ডেভিল হান্ট এর অভিযানে মেলান্দহ থেকে চারজন চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে। ইতিপূর্বে যারা বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর হামলা করেছিল তাদের গ্রেফতার অভিযান চলছে। তারা চার জনই আওয়ামী লীগের সাথে জড়িত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উপজেলা চত্বর থেকে ৪ ইউপি চেয়ারম্যান গ্রেফতার

সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৯:১৩ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫