ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাবনায় প্রেমিক যুগলকে গাছের সাথে বেঁধে পৈশাচিক নির্যাতনের অভিযোগ  মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক ইরানের কৌশলী ঘুঁটি, অস্বস্তিতে কি ট্রাম্প? এবার ভারতেও হামলা ইরানের! ঘোষণা তেহরানের ঈদে রাজধানীর মার্কেটে চাঁদার চাপ: অভিযোগ ও অস্বীকারের লড়াই তিন সপ্তাহ পর মুক্তিপণে ছাড়া পেলেন ১৪ জেলে, চরে ফের আতঙ্ক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের মেয়াদ নিয়ে জল্পনা: সংবিধান, রাজনীতি ও বিএনপির অবস্থান চার বিভাগে বৃষ্টির সুখবর, সপ্তাহের শুরুতেই বদলাবে আবহাওয়া সাবেক পাঁচ উপদেষ্টার ব্যাংক হিসাব তলব: কী খুঁজছে বিএফআইইউ?

উত্তাল বুয়েট, ৬ শিক্ষার্থীকে বহিষ্কারের আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:০৭:৩০ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪ ২২৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবারও আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট)। ক্যাম্পাসে ছাত্রলীগ নেতা-কর্মীদের রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে উঠেছে শিক্ষার্থীরা।

শনিবার (৩০ মার্চ) দুপুর দুইটার জড়িত ৬ জনকে স্থায়ী বহিষ্কার করা না হলে লাগাতার আন্দোলনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
সকালে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়েছে।

শুক্রবার থেকেই ক্যাম্পাসে আন্দোলন কর্মসূচি চলছে্। শনিবার সকাল থেকে ক্যাম্পাসে আবারও শুরু হয় এই অবস্থান কর্মসূচি। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধসহ ছয় দফা দাবি জানিয়ে আসেছে বিক্ষুব্ধরা।

অন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ২০১৯ সালে আবরার হত্যার পর ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়েছিলো। কিন্তু সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে বুধবার রাতে কতিপয় ছাত্রলীগ নেতাকর্মী ক্যাম্পাসে রাজনৈতিক কার্যক্রম চালান।

এর প্রতিবাদে ৫ দফা দাবিতে শুক্রবার বেলা আড়াইটা থেকে রাত ৮টা পর্যন্ত টানা বিক্ষোভ করে। তারই অংশ হিসেবে শনিবার সকাল থেকেই বিক্ষোভের ঘোষণা দেয় শিক্ষার্থীরা।

বিক্ষোভ কর্মসূচির মধ্যেই ইমতিয়াজ হোসেনের হলের সিট বাতিল করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উত্তাল বুয়েট, ৬ শিক্ষার্থীকে বহিষ্কারের আল্টিমেটাম

সংবাদ প্রকাশের সময় : ০১:০৭:৩০ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪