ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশুদের অতিরিক্ত স্ক্রিন-টাইম কি বাড়াচ্ছে হৃদ্‌রোগের ঝুঁকি? নাশকতার রাজনীতি গণতন্ত্রের জন্য হুমকি মাথা ঘোরা ও শরীর দুর্বল? রক্তে সোডিয়াম কমার পেছনে থাকতে পারে ৫ কারণ পাঁচ দিনের পূর্বাভাস: কমতে পারে তাপমাত্রা, লঘুচাপের সম্ভাবনা সরকারি ব্যয়ে লাগাম, গাড়ি কেনা ও বিদেশে প্রশিক্ষণ বন্ধ এরদোয়ানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে দুই দফা অভিযানে সাড়ে ১১ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ যশোরে প্রাইভেটকারে লুকানো ৬ হাজার ইয়াবা উদ্ধার, আটক মাদক কারবারি ষষ্ঠ-দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা, নতুন পাঠ্যক্রম ২০২৭ সালে ডেঙ্গুর হটস্পট ঝালকাঠি শহরের ৯ এলাকা, বাড়ছে উদ্বেগ

ঈদুল ফিতরকে সামনে রেখে যশোরে অতিরিক্ত ৭ শতাধিক পুলিশ মোতায়েন

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫ ১৭৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরকে সামনে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলার ৯টি থানায় অতিরিক্ত ৭ শতাধিক পুলিশ সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে যশোর পুলিশ বিভাগ। মঙ্গলবার (৪ মার্চ) বেলা আড়াইটার দিকে যশোর জেলা পুলিশ সুপারের কার্যলয়ে এক প্রেসব্রিফিংয়ে এমন তথ্য দিলেন বর্তমান যশোরর ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী।

প্রেসব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী, জানান, জেলার ৯টি থানায় ২৫টি পেট্রোল,৬০টি মোবাইল, ১৩টি পিকেট টিম ও ২৭টি বাইক মোবাইল টিম সার্বক্ষণিক টহল দেবে। এছাড়াও কোতোয়ালী থানা এলাকায় ২৮টি মোবাইল, ৪টি পিকেট টিস ও ৭টি ফুল পেট্রোল টিম কাজ করবে। শহরের প্রধান সড়ক ও অলিগলিতে মোটরসাইকেলে মোবাইল টিম টহল দেবে। পাশাপাশি সাদা পোশাকে বিশেষ টিম,রেডি টু মুভ ও কুইক রেসপন্স টিম সার্বক্ষনিক প্রস্তুত থাকবে। ছিনতাই চক্র ধরতে বিশেষ টিম গঠন করা হয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনায় রিক্সা মালিক সমিতির সহযোগিতা নেওয়া হবে।

ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী সাংবাদিকদের বলেন, পুলিশ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দিনরাত ২৪ ঘন্টা কাজ করে যাচ্ছে। পুলিশ সদস্যরা সাধারণ মানুষের সেবায় নিয়োজিত রয়েছে।পুলিশ সদস্যরা তাদের বেতন হালাল করে নিবে জনগণের সেবায় নিয়োজিত থেকে।”

তিনি আরও বলেন,রমজানে ছিনতাই ও অন্যান্য অপরাধ ঠেকাতে পুলিশ তৎপর থাকবে। প্রতিটি ব্যাংকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে। বড় অঙ্কের আর্থিক লেনদেনের সময় পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ (ক্রাইম অ্যান্ড অপস্) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রুহুল আমিন, সিনিয়র এএসপি (নাভারন সার্কেল) নিশাত আল নাহিয়ান, যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়া যশোর ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মাহফুজুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈদুল ফিতরকে সামনে রেখে যশোরে অতিরিক্ত ৭ শতাধিক পুলিশ মোতায়েন

সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫