সংবাদ শিরোনাম ::
ইসলামপুরে প্রধান শিক্ষকের বহিস্কার দাবীতে মানববন্ধন
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর
- সংবাদ প্রকাশের সময় : ০৬:২৮:০৯ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ ২৪৫ বার পড়া হয়েছে
জামালপুরের ইসলামপুরে হাজী ফুল মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফুর রহমানকে বহিস্কারের দাবীতে মানববন্ধন করেছে চর গোয়ালিনী ইউনিয়নের এলাকাবাসী ও শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে হাজী ফুল মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফুর রহমানকে বহিস্কারের দাবী জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম মানববন্ধনে এসে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন-তদন্তের কাজ শেষ দিকে। যদি তার অভিযোগ গুলো প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





















