ইসলামপুরে চাচা কর্তৃক শিশু ভাতিজি ধর্ষণ চেষ্টার অভিযোগ
- সংবাদ প্রকাশের সময় : ১২:৩৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ ৮৫ বার পড়া হয়েছে
জামালপুরের ইসলামপুরে চাচা কর্তৃক সাড়ে চার বছরের শিশু ভাতিজিকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পুরাতন আগুনের চর গ্রামে এই ঘটনা ঘটে। (৬মে) বুধবার রাতে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
শিশুটির পরিবারের অভিযোগ, শিশুটি বাড়ির সীমানায় টিউবওয়েলে পানি খেতে যায়। এ সময় নাছিরল্লাহ (১৭) শিশুটিকে একা পেয়ে ধর্ষনের চেস্টা করে। শিশুটির চিৎকারে স্বজনরা এগিয়ে গেলে নাছিরুল্লাহ দ্রæত পালিয়ে যায়। নাছিরুল্লাহ একই এলাকার দুলাল মিয়ার পুত্র।
স্থানীয়রা জানান, নাছিরুল্লাহ সম্পর্কে ওই শিশুটির চাচা। ঘটনার পর থেকে সে পলাতক রযেছে। ইসলামপুরে কর্তব্যরত চিকিৎসক তানজিনা রহমান বলেন- শিশুটির মায়ের ভাষ্য মতে প্রাথমিক ভাবে জামা কাপড় ছেড়া পাওয়া গেছে। আমরা
সরেনসিক পরীক্ষার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠিয়েছি।
ফরেনসিক ডিপার্টমেন্টের রিপোর্টে বিস্তারিত জানা যাবে। ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুম গাজী বলেন, ঘটনাাটি জোনতে পেরেছি। বর্তমানে শিশুটি জামালপুর জেনারের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ওই যুবককে গ্রেফতারে অভিযান চলছে। তবে এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি।ৃ






















