ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঋণখেলাপিদের তথ্য চেয়ে ইসির চিঠি এসএসসিতে দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে পরীক্ষা: শিক্ষামন্ত্রী ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি, নিরাপত্তায় সিসিটিভি শেষ তুলির আঁচড়ে দুর্গাপ্রতিমায় প্রাণ, উৎসবের অপেক্ষায় ইসলামপুর নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি চাহিদা মিটিয়ে ডিম রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বিশ্বব্যাংক থেকে ১০ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী প্রবাসীদের হয়রানি নিরসনে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা, শিগগিরই চালু যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগ, বিচার দাবিতে মানববন্ধন সিলেটে হামের চাপ, শয্যা সংকটে এক বিছানায় একাধিক শিশু

ইউএনও রুমানা আফরোজকে অপসারণ দাবিতে মানববন্ধন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৫১:১৮ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫ ২২৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার আদমদীঘি এলাকাবাসীর আয়োজনে সদর বাসস্ট্যান্ড প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজকে অতি দ্রুত অপসারণের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বুধবার বেলা সাড়ে ১১টার সময় আদমদীঘি উপজেলা বাসষ্ট্যান্ড চত্ত্বরে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে উক্ত মানববন্ধন কর্মসূচি পালন করেন।

২০২৪ সালের আওয়ামী লীগের দুই বারের অবৈধ নির্বাচনে সরাসরি সহযোগিতা কারী আওয়ামী দোসর দুর্নীতিবাজ ইউএনও রুমানা আফরাজ এর আদমদীঘি উপজেলা থেকে দ্রুত অপসারণ চাই’ এমন শ্লোগান লেখা ব্যানারে প্রায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

উপজেলা কৃষক দলের সভাপতি ও আদমদীঘি মৎস্যপোনা বন্দোবস্তকারী সমিতির সভাপতি আকবর আলী খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য প্রদান করেন উপজেলা সদর ইউনিয়নের জিনইর গ্রামর আলা উদ্দিন আলী। এ সময় আদমদীঘি উপজেলা বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আনিছুল হক মন্টু, উপজেলা বিএনপি’র সদস্য কামাল হোসেন, ফেরদৌস আলী, লিয়াকত আলী, মৎস্য ব্যবসায়ী আব্দুল মান্নানসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ মানববন্ধনে উপস্থিত ছিলেন।

আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বিগত ২০২৩ সালের ১২ ডিসেম্বর অত্র উপজেলায় যোগদান করন। গত ৫ ফেব্রুয়ারি ২০২৫ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপ-সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আদমদীঘির ইউএনও রুমানা আফরোজকে পদন্নোতি দিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক পাবনায় বদলীর আদশ প্রদান করেন।

মানববন্ধনে ২৪ ঘন্টার মধ্যে বগুড়া জেলা প্রশাসক মহোদয়ের নিকট আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের অপসারণ দাবী করে বক্তারা বলেন, এই দূর্নীতিবাজ, ঘুষ খোর ও অন্যায়কারী নির্বাহী কর্মকর্তাকে আদম দীঘি উপজেলাবাসী আর দেখতে চায়না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইউএনও রুমানা আফরোজকে অপসারণ দাবিতে মানববন্ধন

সংবাদ প্রকাশের সময় : ০৪:৫১:১৮ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫