ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

আ’ লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:১৯:৩০ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪ ১৭৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার দায়ে সোমবার (১৯ আগস্ট) রিটটি করেন মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া।

শেখ হাসিনার নামে যেসব প্রতিষ্ঠান রয়েছে তার নাম পরিবর্তনও চাওয়া হয় রিটে। এছাড়া দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বনিম্ন তিন বছর এবং বিদেশে পাচার করা ১১ লাখ কোটি টাকা ফেরত আনতে ও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলি চাওয়া হয়।

রিটকারী আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া বলেন, রিটের উল্লেখিত বিষয়গুলোতে রুল ও আদেশ চাওয়া হয়েছে।

রিটের শুনানী বিচারপতি কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আ’ লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে রিট

সংবাদ প্রকাশের সময় : ০৭:১৯:৩০ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪