ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়মের ভিডিও করায় সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন পাসপোর্ট অফিসের কর্মচারী নাসিরনগরে সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতি, কাঠগড়ায় এমপি হান্নান ২৯ অক্টোবর এইচএসসি-সমমানের ফল, মন্ত্রণালয়ে প্রস্তাব মোংলা বন্দর আধুনিকায়নে চীনের ৩৩৬ মিলিয়ন ডলারের ঋণ ৬ দিন বন্ধ ঢাকা-রিয়াদ ফ্লাইট, ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত সব যাত্রা মা ইলিশ রক্ষায় জেলেদের প্রতি আহ্বান, নিষেধাজ্ঞা অমান্য করলে ব্যবস্থা চা উৎপাদনে উত্তরের প্রবৃদ্ধি ৪০ শতাংশ, মান রক্ষায় কীটনাশক ব্যবহারে সতর্কবার্তা গুলিস্তান-ফুলবাড়িয়া থেকে সরছে দক্ষিণবঙ্গের বাস, নতুন ঠিকানা ঝিলমিল সাবেক দুই সেনা কর্মকর্তা ৪ দিনের রিমাণ্ডে পাগলা মসজিদের দানবাক্সে ১০৪৪ ভরি সোনা

আ’লীগ নেতার মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৪২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ১০৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সুবর্ণচরের সফি নগর থেকে যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা আবুল কালাম সফি চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভূমিহীন পরিবারের সদস্যরা।

মঙ্গলবার (১৮ ফেব্রুযারি) বেলা সাড়ে ১১টায় নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনের সড়কে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি শুরু করে ভূমিহীনরা। এসময় আদালতে গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতা আবুল কালাম সফি চৌধুরীর রিমান্ড শুনানী চলছিল বলে জানান তার আইনজীবি মো. মোকাম্মেল হোসেন আজম।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে সুবর্ণচর উপজেলার চর জুবলি ইউনিয়নের সফি নগর এলাকার ভূমিহীন নারী রোজিনা আক্তার,
মনোয়ারা বেগম, পারভীন আক্তার, জান্নাত বেগম, মহিমা বেগমসহ অনেকেই বক্তব্য রাখেন। এসময় শতাধিক ভূমিহীন নারী উপস্থিত ছিলেন।

ভূমিহীন নারী বক্তারা বলেন, আবুল কালাম সফি চৌধুরী আমাদের ভূমিহীন মানুষের বন্ধু, তিনি আমাদের নিজের শ্রম দিয়ে অত্যাচারীদের কবল থেকে আগলে রেখে আশ্রয় দিয়েছেন। সফি চৌধুরী কোন ধরনের দাঙ্গা-হাঙ্গামায় জড়িত ছিলেন না। অথচ তাকে বিনাদোষে গ্রেফতার করে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। আমরা তাঁর মিথ্যা মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির দাবি করছি।

বিবাদী পক্ষের আইনজীবি মো. মোকাম্মেল হোসেন আজম জানান, মামলার তদন্ত কর্মকর্তা চরজব্বর থানার এসআই অপু বড়ুয়া আদালতে আসামী আবুল কালাম সফি চৌধুরীর ৫দিনের রিমান্ডের জন্য আবেদন করেন। পরে শুনানী শেষে আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য: গত ১২ ফেব্রুয়ারী বুধবার ভোর রাতে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের জিয়ার চর এলাকার সফি নগরে যৌথবাহিনী অভিযান চালিয়ে আবুল কালাম ওরফে সফি বাতাইন্নাকে (৬০) গ্রেপ্তার করে। পুলিশ জানায়, তার কাছ থেকে একটি দেশীয় রামদা ও একটি চাকু পাওয়া যায় এবং তার বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আ’লীগ নেতার মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ

সংবাদ প্রকাশের সময় : ০৪:৪২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫