ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

আরও ৮ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:১৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪ ১৩৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, নতুন করে মিয়ানমার থেকে প্রায় আট হাজার রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে প্রবেশ করেছে । তবে নীতিগতভাবে নতুন করে কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেয়া হবে না।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

এ সময় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তথ্য রয়েছে প্রায় ৮ হাজার রোহিঙ্গা ঢুকেছে। সীমান্তের বিষয়টা যদিও আমার না, কিন্তু ঢুকে পড়লে তখন আমাদের হয়ে যায়। এটা নিয়ে আগামী দু’তিনদিনের মধ্যে আলোচনা হবে মন্ত্রিপরিষদে এবং এটা কিভাবে ঠেকানো যায় আমাদের চেষ্টা করতে হবে।

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত সিল করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যে কোনো সীমান্ত সিল করা কঠিন। আমরা এটা স্বীকার করি। এখানে অনেকগুলো সোর্স কাজ করে, তার মধ্যে কিছু দুর্নীতিও জড়িত হয়। আমাদের চেষ্টা করতে হবে আটকানোর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

আরও ৮ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে

সংবাদ প্রকাশের সময় : ০৭:১৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪