ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্কুল ফিডিংয়ের রুটি-ডিম খেয়ে চাঁপাইনবাবগঞ্জে ১২ শিশু অসুস্থ ভিমরুলীর ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ, পরিবেশ সুরক্ষায় ডাস্টবিন বিতরণ আগের সরকারের ১,৩০০ প্রকল্পে চলছে যাচাই-বাছাই: অর্থমন্ত্রী প্রয়োজনে জীবন দেব, তবু দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে আপস নয়: মির্জা ফখরুল গোসল করতে নেমে পুকুরে ডুবে নাতি-নাতনিসহ বৃদ্ধের মৃত্যু দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, মিলছে না কারামুক্তি বিপিসির একচ্ছত্র আধিপত্য শেষ হচ্ছে: জ্বালানি বাজারে আসছে বেসরকারি খাত হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০৯৮ চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধি চূড়ান্ত প্রতারণার মামলায় বিদিশার জামিন, হাইকোর্টে মিলল স্বস্তি

আম গাছে ঝুলছিলো আ’ লীগ নেতার মরদেহ

লালমনিরহাট প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:১২:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ ১৬০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাটের হাতীবান্ধায় এক আওয়ামী লীগ নেতার ঝুলন্ত মরদেহ একটি গাছ থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম-মোকসেদ আলী (৫২)।

রবিবার (২৮ এপ্রিল) দুপুরে হাতীবান্ধা উপজেলার সাধুরবাজার এলাকায় তিস্তা নদী পাড়ের ভুট্টা ক্ষেতের পাশে একটি আম গাছ থেকে তার মরদেহ পুলিশ উদ্ধার করে।

গড্ডিমারী ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন মোকসেদ আলী।

ইউপি সদস্য মোঃ সফিয়ার রহমান বলেন, রোববার (২৮ এপ্রিল) বেলা ১২টার দিকে তিস্তার চরে চাষিরা ভুট্টা ক্ষেতে পানি দিতে গিয়ে মোকছেদ আলীর ঝুলন্ত মরদেহ দেখতে পায়। এ খবর ছড়িয়ে পড়লে অনেক মানুষ সেখানে আসে। পরে হাতীবান্ধা থানায় খবর দিলে থানা পুলিশ এসে পরিবারের সদস্যদের নিয়ে মরদেহ গাছ থেকে নামানো হয়।

হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নির্মল চন্দ্র মহন্ত এর সত্যতা নিশ্চি করে বলেন, ঘটনাস্থলে এসআইসহ পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত আগাম কোন মন্তব্য করা যাচ্ছে না এটি হত্যা না কি আত্মহত্যা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আম গাছে ঝুলছিলো আ’ লীগ নেতার মরদেহ

সংবাদ প্রকাশের সময় : ০৭:১২:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪