সংবাদ শিরোনাম ::
আবারও বাড়ছে ডেঙ্গু রোগী, বাড়ছে মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৯:০৬:৩২ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪ ১৫৪ বার পড়া হয়েছে
সারদেশে ডেঙ্গু আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ জনের মত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে ৩৪৬ জন। তারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।
শনিবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের বিঞ্জপ্তিতে থেকে এসব তথ্য জানা গেছে।
অধিদপ্তরটি জানায়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ৩৩৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছে। এরমধ্যে ঢাকায় ৭৮০ জন। আর ঢাকার বাইরে ৫৫৩ জন।
চলতি বছর এই পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৮৩ জন। আর হাসপাতালে ভর্তি হয়েছে ১২ হাজার ৮৪১ জন।





















