ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান বাদলের মৃত্যু লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগ ডিএফসির অর্থায়নের যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ, খুলছে বিনিয়োগের নতুন সুযোগ যশোর জেলা আইনজীবী সমিতিতে ডিজিটাল ব্যবস্থাপনার সূচনা, চালু ক্যাশলেস লেনদেন নবম শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলকের উদ্যোগ, শিক্ষার্থীদের বললেন প্রধানমন্ত্রী ৪ হাজার চিকিৎসক-নার্স নিয়োগের প্রক্রিয়া শুরু, ৫০৩ উপজেলায় নতুন হাসপাতাল পাথরবোঝাই ট্রাকে মিলল কোটি টাকার ভারতীয় মোবাইল, চালক আটক মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধায় অভিভূত ইংল্যান্ডের প্রতিনিধিদল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার পদে রদবদল

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৫৮:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ ১৯০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার পদে রদবদল করা হয়েছে। রেজিস্ট্রার পদে নিয়োহ দেয়া হয়েছে ফেনীর জেলা ও দায়রা জজ আবু সালেহ মোহাম্মদ রুহুল ইমরানকে।

এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারএম এল বি মেছবাহ উদ্দিন আহমেদকে ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক পদে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয় মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। প্রজ্ঞাপনে ১৪ জন জেলা জজ পদমর্যাদার বিচারককে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত পদে ও কর্মস্থলে নিয়োগ বা বদলি করা হলো।

এসব জেলা জজদের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তাদের দায়িত্বভার অর্পণ করে ৩০ সেপ্টেম্বরের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার পদে রদবদল

সংবাদ প্রকাশের সময় : ১১:৫৮:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪