ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিজেদের জ্বালানি সম্পদ থাকতে বিদেশ থেকে আমদানি কেন সীমান্তে হত্যা করে বন্ধুত্বের কথা বলে লাভ নেই: ভারতকে নাহিদ যশোরে রিভলবার, ৩ রাউন্ড গুলি ও গাজাসহ যুবক আটক যশোর হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা অ্যাম্বুলেন্স চালককে এলজিইডি প্রকল্পে গতি বাড়ানোর নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ সংসদ নির্বাচনে জামায়াতের ব্যয় সাড়ে ৪ কোটি টাকা ব্যাংক খাতের লুটপাট: আলোচনায় ৬ ব্যক্তি ও শিল্পগোষ্ঠী বরিশালে এনজিও ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে এডাবের মতবিনিময় সভা হাম পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ ইউনূস সরকার, দাবি সিপিবির

আগ্নেয়াস্ত্র-গোলাবারুদসহ যুবক গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪ ২০২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা থেকে আগ্নেয়াস্ত্র ও বিপুর পরিমাণ গোলাবারুদসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। এ সময় আসামির হেফাজত থেকে দু’টি পিস্তল, দুটি এলজি, একটি পাইপগান, ২৫ রাউন্ড গুলি, ১৩ রাউন্ড শট গানের কার্তুজ,২ রাউন্ড টিয়ার গ্যাস শেল, ৩ টি ককটেল, ২টি চাইনিজ কুড়াল, ৩টি ছোরা ও ৩টি অস্ত্রের ম্যাগাজিন উদ্ধার করা হয়।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে সাড়ে ৫টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ। এর আগে, শনিবার রাতে উপজেলার দেওটি ইউনিয়ননের আমিরাবাদ গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো.শিপন (২৫) উপজেলার দেওটি ইউনিয়নের আমিরাবাদ গ্রামের আবুল কাশেমের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসামি শিপন ও তার সাঙ্গপাঙ্গরা এলাকায় মারামারি দাঙ্গা-হাঙ্গামা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত। বর্তমান পরিস্থিতিতে তিনি ও তার সহযোগীরা নিজ এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ মজুদ করে রেখেছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১ বিশেষ অভিযান চালিয়ে এই অস্ত্র কারবারিকে গ্রেফতার করে।

র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনাইমুড়ী থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আগ্নেয়াস্ত্র-গোলাবারুদসহ যুবক গ্রেপ্তার

সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪