ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অপারেশন ডেভিল হান্ট, পঞ্চগড়ে গত চব্বিশ ঘণ্টায় আটক আরও সাত

পঞ্চগড় প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৫:১৭ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫ ১৪৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ের পাঁচ উপজেলায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে  গত ২৪ ঘন্টায় সাত আওয়ামী লীগ নেতা-কর্মীকে আটক করেছে যৌথবাহিনী । এপর্যন্ত জেলায় ছয় দিনে আটকের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে। রবিবার দুপুরে পঞ্চগড় পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান মুন্সী আটকের  বিষয়টি নিশ্চিত করেন।আটকৃতরা  হলেন- পঞ্চগড় জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির (৪০), দেবীগঞ্জ উপজেলার সুরিভিটা এলাকার ইয়াকুব আলীর ছেলে ও আ.লীগের সদস্য রেজাউল করিম রেজা, দেবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মনু (৪১), একই উপজেলার দেবীডুবা ইউনিয় কৃষকলীগের ৯নং ওয়ার্ডের সহ-সভাপতি  আবু হানিফ (৫০), দণ্ডপাল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ইয়াকুব আলী (৪৫), আটোয়ারী উপজেলার রাধানগর এলাকার মৃত মসির উদ্দিনের ছেলে ও আওয়ামি লীগের সদস্য নজরুল ইসলাম ওরফে দেবারু (৪০) এবং তেঁতুলিয়া উপজেলার শালবাহান নতুন বস্তি এলাকার আক্কাস আলীর ছেলে ও আ.লীগ সমথর্ক মনসুর আলী (২৮)।

পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী জানান, জেলায় অপারেশন ডেভিল হান্টে মোট ৭ জনকে আটক করে  আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অপারেশন ডেভিল হান্ট, পঞ্চগড়ে গত চব্বিশ ঘণ্টায় আটক আরও সাত

সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৫:১৭ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫