ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশুদের অতিরিক্ত স্ক্রিন-টাইম কি বাড়াচ্ছে হৃদ্‌রোগের ঝুঁকি? নাশকতার রাজনীতি গণতন্ত্রের জন্য হুমকি মাথা ঘোরা ও শরীর দুর্বল? রক্তে সোডিয়াম কমার পেছনে থাকতে পারে ৫ কারণ পাঁচ দিনের পূর্বাভাস: কমতে পারে তাপমাত্রা, লঘুচাপের সম্ভাবনা সরকারি ব্যয়ে লাগাম, গাড়ি কেনা ও বিদেশে প্রশিক্ষণ বন্ধ এরদোয়ানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে দুই দফা অভিযানে সাড়ে ১১ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ যশোরে প্রাইভেটকারে লুকানো ৬ হাজার ইয়াবা উদ্ধার, আটক মাদক কারবারি ষষ্ঠ-দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা, নতুন পাঠ্যক্রম ২০২৭ সালে ডেঙ্গুর হটস্পট ঝালকাঠি শহরের ৯ এলাকা, বাড়ছে উদ্বেগ

অপচিকিৎসায় পঙ্গুত্ববরণ, ক্ষতিপূরণের দাবী রোগীর

জয়পুরহাট প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:১১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ ১০৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাটে অর্থপেডিক চিকিৎসক ডা. আতাউল হকের অপচিকিৎসায় পঙ্গুত্ববরণ করা ভুক্তভোগী এক রোগী আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ে নিঃস্ব হওয়ায় ক্ষতিপূরণ ও বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন।

শুক্রবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১টায় জয়পুরহাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী রুগী জয়পুরহাট সদর উপজেলার দোগাছি বোর্ডঘর গ্রামের আবু বক্করের ছেলে আবু হায়াত।

আবু হয়াত তাঁর লিখিত অভিযোগ পাঠ করে জানান, দুর্ঘটনায় তার ডান পায়ের আর ভেঙে গেলে তিনি ডাক্তার আতাউল হকের শরণাপন্ন হন। দিন ছিল ২০২৩ সালের ২০ নভেম্বর। সেদিন তিনি চিকিৎসার জন্য জয়পুরহাট শহরের একটি বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে যান। সেদিন নগদ দেড় লাখ টাকা নিয়ে জয়পুরহাট শহরের ওই বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে চিকিৎসা প্রদান শুরু করেন অর্থোপেডিক্স চিকিৎসক ডা. আতাউল হক। সেই থেকে তিনি ডা. আতাউল হকের পরামর্শ মত নিয়মিত চিকিৎসা গ্রহণ করতে থাকেন। এরই এক পর্যায়ে তাঁর (আবু হায়াতের) ক্ষতস্থানে পচন ধরে। যা একপর্যায়ে হাড় পর্যন্ত গিয়ে ঘা হয়। এরপরও ডা. আতাউল হকই তাঁকে নিয়মিত চিকিৎসা দিতে থাকেন। তবে রোগীর অবস্থার অবনতি হতে থাকে। তখন অবস্থা বেগতিক দেখে ওই চিকিৎসক তাঁকে ঢাকায় গিয়ে উন্নত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। কিন্তু ততোদিনে তাঁর আরও প্রায় দুলাখ টাকা খরচ হয়ে যায়। ওই টাকা সংগ্রহ করতেই তাঁকে তাঁর সহায় সম্পত্তি বিক্রি করতে হয়। এতে তিনি নিঃস্ব হয়ে পড়েন। ঢাকায় গিয়ে উন্নত চিকিৎসা করার মতো সম্বল তাঁর নেই। এ অবস্থায় তিনি আর্থিক ক্ষতিপূরণসহ অর্থোপেডিক্স চিকিৎসক ডা. আতাউল হকের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আনীত অভিযোগ বিষয়ে অর্থোপেডিক্স চিকিৎসক ডা. আতাউল হকের মুঠোফোনে বারবার যোগাযোগ করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য নেওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অপচিকিৎসায় পঙ্গুত্ববরণ, ক্ষতিপূরণের দাবী রোগীর

সংবাদ প্রকাশের সময় : ০৫:১১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫