সংবাদ শিরোনাম ::
অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৪:০৫:০৮ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪ ২৫৯ বার পড়া হয়েছে
ঢাকাসহ বিভাগীয় সদর, জেলা সদর, সিটি করপোরেশনে রোববার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে।
রোববার (৪ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিঞ্জপ্তিতে এই তথ্র জানানো হয়েছে। বিঞ্জপ্তিতে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোঃ শরীফ মাহমুদ অপু।
বিঞ্জপ্তিতে বলা হয়, রবিবার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টা তেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগরসহ সব বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ করা হলো৷























