ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুম থেকে উঠে পানি না খেয়ে চা-কফি? অভ্যাস বদলাতে বলছেন বিশেষজ্ঞরা তীব্র গরমে চোখের ক্ষতির ঝুঁকি বাড়ে, জেনে নিন কীভাবে যত্ন নেবেন যুদ্ধ শেষের দাবি করেও মধ্যপ্রাচ্যে ১০০০০ সেনা!‘খামখেয়ালি’ ট্রাম্প? শিক্ষার বিকল্প নেই, উন্নত জাতি গঠনে শিক্ষাই মূল ভিত্তি সহকর্মীদের বিরুদ্ধে সমালোচনায় মুখর মাহফুজ, ফেসবুকে বিস্ফোরক মন্তব্য ফুলবাড়ীতে বাস চাপায় নওমুসলিম নিহত ‘ফ্রস্ট ব্লাস্ট দ্য হান্ড্রেড ২০২৬’-এর পর্দা তুললো ঢাকা মেভেরিকস বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শ’ লিটার পেট্রোল, গ্রেপ্তার ৩ বসুন্ধরা সিটিতে জমকালো ‘বিসিডিএল বৈশাখী মেলা ১৪৩৩’ ১০ হাজার ৫৬৮ শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই চালুর ঘোষণা

আবহাওয়ার ৫ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি

অক্টোবর-নভেম্বরে ঘূর্ণিঝড়ের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৪০:০৩ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১৬৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী অক্টোবর ও নভেম্বর মাসে ঘূর্ণিঝড়ের শঙ্কা রয়েছে। তবে চলতি মাসে কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই। এদিকে,আরও দুইটি লঘুচাপের আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে আবহাওয়া অফিসের ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ।

আবহাওয়ার ৫ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বঙ্গোপসাগেরে থাকা স্থল নিম্নচাপটি সামান্য উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘণীভূত হয়ে শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে যশোর ও তৎসংলগ্ন এলাকায় গভীর স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

আরও জানানো হয়েছে, নিম্নচাপটির প্রভাবে শনিবার সারাদেশে বৃষ্টি হবে। যা থাকবে রোববার (১৫ সেপ্টেম্বর) পর্যন্ত। তবে ধীরে ধীরে বৃষ্টিপাত কমে যাবে।

নিম্নচাপের প্রভাবে গত দুইদিনে চট্টগ্রাম বিভাগে অতিভারী বর্ষণ হয়েছে। এরমধ্যে কক্সবাজারে চলতি মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে।

দেশের প্রতিটি সমুদ্র বন্দরকে ৩ নম্বর আর নদী বন্দর ২ নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। যা রোববার (১৫ সেপ্টেম্বর) পর্যন্ত বলবৎ থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আবহাওয়ার ৫ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি

অক্টোবর-নভেম্বরে ঘূর্ণিঝড়ের শঙ্কা

সংবাদ প্রকাশের সময় : ০১:৪০:০৩ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪